NIELIT Certificate Course 2023 :Central institutes to conduct online classes on Python programming, special opportunity for graduates (পাইথন প্রোগ্রামিং নিয়ে অনলাইন ক্লাস করাবে কেন্দ্রীয় প্রতিষ্ঠান, স্নাতকদের জন্য বিশেষ সুযোগ)


NIELIT Certificate Course 2023

পাইথন প্রোগ্রামিং নিয়ে অনলাইন ক্লাস করাবে কেন্দ্রীয় প্রতিষ্ঠান, স্নাতকদের জন্য বিশেষ সুযোগ

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির ভার্চুয়াল অ্যাকাডেমিতে উল্লিখিত বিষয়ে ক্লাস করানো হবে।


কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের তরফে পাইথন প্রোগ্রামিং নিয়ে একটি বিশেষ ক্লাস করানো হবে। কোর্সটির নাম ‘ডিপ লার্নিং উইথ পাইথন’। এই কোর্সটির ক্লাস ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির ভার্চুয়াল অ্যাকাডেমিতে করানো হবে। কৃত্রিম মেধার পাশাপাশি, এই বিশেষ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞদের পেশাক্ষেত্রে বাড়তে চাহিদার কথা মাথায় রেখেই এই কোর্সটিকে সাজানো হয়েছে।


প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই কোর্সের মাধ্যমে স্নাতকরা পড়াশোনার পাশাপাশি, পাইথনের গাণিতিক জটিলতা এবং পরিকাঠামো সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। নিয়মিত লাইভ ক্লাসের মাধ্যমে পাইথনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি, অংশগ্রহণকারীরা অনলাইনেই নোটস এবং অন্যান্য পাঠ্যসামগ্রীও সহজেই ব্যবহার করতে পারবেন। কোর্স শেষে কৃতিদের শংসাপত্রও দেওয়া হবে।


পড়ুয়াদের ক্লাস লেকচারের পাশাপাশি হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, লিনিয়ার অ্যালজ্রেবা, ক্যালকুলাসের মতো জটিল বিষয়গুলির প্রাথমিক পর্যায়ের সমস্যা সমাধান কী ভাবে করা যেতে পারে, তার কৌশলগুলিও শেখানো হবে। মোট ৬টি মডিউলের সাহায্যে উল্লিখিত বিষয়ের পাশাপাশি ডেটা সিকোয়েন্সিং, নিউরাল নেটওয়ার্ক নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে।


মোট এক মাসের এই কোর্সটির ক্লাস অনলাইনে করতে হবে। চলতি বছরের ২৯ ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে। কোর্সের ক্লাসে অংশগ্রহণের জন্য অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। ১,১০০ টাকা কোর্স ফি হিসাবে জমা দিতে হবে। আবেদনের জন্য ২৪ ডিসেম্বর পর্যন্ত পোর্টাল চালু থাকবে। এই কোর্সের বিষয়ে আরও তথ্য জেনে নিতে আগ্রহীদের এনআইইএলআইটি-র ভার্চুয়াল অ্যাকাডেমির ওয়েবসাইটটি দেখে নিতে হবে।


NIELIT Certificate Course 2023

Central institutes to conduct online classes on Python programming, special opportunity for graduates,

Classes will be held on the mentioned subjects in the Virtual Academy of National Institute of Electronics and Information Technology.


A special class on Python programming will be conducted by central government institutions. The name of the course is 'Deep Learning with Python'. The classes for this course will be held in the Virtual Academy of National Institute of Electronics and Information Technology. Along with artificial intelligence, this course is designed keeping in mind the professional needs of these specialized programming language experts.


According to the notification published by the institution, through this course, graduates will get an opportunity to acquire knowledge about the mathematical complexity and infrastructure of Python, along with studies. Various aspects of Python will be discussed through regular live classes. Besides, participants can easily access notes and other text materials online. A certificate of achievement will also be given at the end of the course.


Students will be given hands-on training in addition to class lectures. Techniques on how to do basic problem solving of complex subjects like Artificial Neural Networks, Linear Algebra, Calculus will also be taught. With the help of a total of 6 modules, data sequencing, neural networks will also be discussed in detail along with the mentioned topics.


A total of one month of this course has to be done online. Classes will start from December 29 this year. Online enrollment is required to attend the course classes. 1,100 should be deposited as course fee. The portal will remain open for applications till December 24. Those interested to know more information about this course should check out NIELIT's Virtual Academy website.




Post a Comment

Previous Post Next Post